• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

এক বছরে বিএনপির আয় প্রায় ১১ কোটি টাকা

এম আকবর আলী, বিজয় একাত্তর ★ / ১১০৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

শেয়ার করুন………………
নির্বাচন কমিশনে ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি। এতে দেখা গেছে ২০২৪ সালে আয়ের পর ব্যয়ের হিসেব বাদ দিয়ে বিএনপির কাছে উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ২২ টাকা।

রোববার (২৭ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেয়।

এতে দেখা যায়, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় হয়েছে। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচী বাস্তবায়ন, লিফলেট, পোস্টার ইত্যাদি ছাপানোয়।

নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টারনির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
তিনি বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিলো, তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে। অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, এমনটি প্রত্যাশা করে দলটি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd