• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ফরিদপুর মেডিক্যালে এক বৃদ্ধের করুন আকুতি, তার কেউ খোঁজ খবর নেইনা

ফারুক আহমেদ, ফরিদপুর সংবাদদাতা ★ / ১১৩০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

“কেউ কারো নয়”এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।
জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd