• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

এস এম আলী খাঁন ★ / ৪২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন বেতন পুনর্বিন্যাসের লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। তার সঙ্গে মালিক ও শ্রমিক পক্ষের একজন করে প্রতিনিধি এবং একজনকে নিরপেক্ষ সদস্য করে চার সদস্যের এই বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

রোববার (১ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি ও শ্রমিকের জীবনযাত্রার ব্যয় বিবেচনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত নিম্নতম মজুরি বোর্ড মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকের মাধ্যমে দ্রুততম সময়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন— মালিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ-এর পরিচালক এবিএম সামছুদ্দিন; এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গত তিন দিন ধরে আমরা আলাপ-আলোচনা চালিয়েছি। সরকারকে অস্থিতিশীল করতেই একটি মহল শ্রমিকদের ব্যবহার করছে। এই ঘোষণার মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় হবে।

তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ সম্পন্ন করেছে। এই বোর্ডের মাধ্যমেই দ্রুত সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করা হবে। ফলে যারা আন্দোলনে আছেন, আশা করি তারা রাস্তা ছেড়ে দেবেন। যারা পরিবেশ অস্থির করার চেষ্টা করছে তারা প্রকৃত শ্রমিক নয়; পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আগামী ডিসেম্বরকে লক্ষ্য করে এসব করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোর্ডের সুপারিশ এবং সকল পক্ষের সাথে পর্যালোচনার ভিত্তিতে শিগগিরই তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd