• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

অতর্কিত হামলায় মার্কিন-ইসরায়েলের ১৩টি আকাশযান ভূপাতিত, জেরুজালেমে বিস্ফোরণ

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ২৩৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…………..
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১৩টি উন্নতমানের আকাশযান ও ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে তেহরানের হামলায় ভূপাতিত করা হয় এসব আকাশযান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল–আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব ড্রোন ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অতর্কিত হামলায় এমকিউ-৯, হারমেস ও অরবিটার ধরনের মোট ১৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।’ ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি ইসফাহান, কেরমান এবং রাজধানী তেহরান এলাকাতেও এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এদিকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশের মধ্যে ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

আমিরাতের আল-দাফরা বিমান ঘাঁটিতে ইরানের হামলা
আমিরাতের আল-দাফরা বিমান ঘাঁটিতে ইরানের হামলা
১ ঘণ্টা আগে
সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সেখানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত ছয়বার বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd