• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসিফ মাহমুদ—প্রশ্ন সাংবাদিক সায়েরের

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ৭৯২ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

শেয়ার করুন………………
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে। আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।

রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের……………..

রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উপদেষ্টা আসিফ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে, সে কারণে ধন্যবাদ। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলি পূরণ করতে হয়।

তিনি বলেন, ‘আসিফের বয়স হয়তো ৩০ অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তীর তিন বছর, ধারাবাহিকভাবে প্রতিবছর তিন লক্ষ টাকা (পিস্তল/রিভলবার/রাইফেলের ক্ষেত্রে) অথবা, প্রতিবছর এক লক্ষ টাকা—শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ডসহ, এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ‍্যবাধকতা আছে, সেটা কি পূরণ করেছেন?’

তিনি আরো বলেন, ‘অবশ‍্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে—মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন? কোথায় থেকে অস্ত্র কিনলেন, সেসবও একটু আমাদের জানালে ভালো হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd