• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

আইজিপির বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

স্টাফ রিপোর্টার ★ / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…………..
সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি মূলত বলতে চেয়েছেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, নির্যাতিত এবং অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা চাকরি হারানো পুলিশ সদস্যসহ অনেকেই রাজপথে ছিলেন। আইজিপি নিজেও সে সময় ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। ওই প্রেক্ষাপটেই তিনি মন্তব্যটি করেছিলেন বলে জানানো হয়।

বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক বলেও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সবাইকে আইজিপির পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানানো হয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd