• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

Reporter Name / ১৭৮ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ আগস্ট) থেকে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত কারখানাটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান ফয়সাল তার প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, শুধু ব‍্যবসায়ীক মন্দার জন‍্যই নয়, বরং কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টার কারণেও প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ‍্য হয়েছেন তিনি। নানাভাবে চেষ্টা করেও তিনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সফল হতে পারেননি। এ জন্য প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চেয়েছেন।

নিচে মাহবুবুল হাসানের দেওয়া সেই চিঠির পুরো অংশটি তুলে ধরা হলো,

‘‘প্রিয় সহকর্মীরা, অত‍্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়ে নোটিশ প্রদান করতে যাচ্ছি। আমি নানান উপায়ে চেষ্টা করেছি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার। কিন্তু সফল হতে পারলাম না।

শুধু ব‍্যবসায়ীক মন্দার জন‍্যই না, কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টায়ও প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ‍্য হচ্ছি। গত দুই বছরে নানান কারণে ফ‍্যাক্টরির উৎপাদন বন্ধ থেকেছে।
তারপরও বলবো – আমাদের প্রতিষ্ঠানে অনেক দক্ষ এবং উৎসর্গী, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আমাদের খারাপ সময়ে পাশে থেকেছেন, ধৈর্য্য ধরেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা তাদের জন‍্য শুভকামনা জানাই – তারা যেন নতুন কাজ খুঁজে পান, তারা যেন ভালো থাকেন।

তাদের সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন ফ‍্যাক্টরির একটা সুব‍্যবস্থা করে সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ করে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আর অন‍্য কোনো ব‍্যবসার মাধ্যমে নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। এবং আমাদের কিছু পুরনো কর্মী এবং কর্মচারীদের জন‍্য যেন কোনোভাবে আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি।

সবাইকে ধন্যবাদ!
সবাই দোয়া করবেন আমার জন‍্য!

মাহবুবুল হাসান ফয়সাল, ম‍্যানেজিং ডিরেক্টর, ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd