• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এম আকবর আলী ★ / ৫৮০ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
সরকারের গঠন করা কমিটি অনুপযুক্ত দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‎প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সাংবাদিকদের বলেন, সরকার যেই কমিটি করেছে সেই কমিটিতে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রেসিডেন্টকেও রাখা হয়েছে।

‎এ সময় তিনটি দাবি ঘোষণা করেন ওয়ালী উল্লাহ। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি, সরকার যেই কমিটি করেছে এই কমিটি অনুপযুক্ত। এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে। দ্বিতীয় দাবি, কেন আমার ভাইদের ওপর লাঠিচার্জ করা হবে। এখানে দায়িত্বরত পুলিশের ডিসি আমাদের কাছে মাফ চাইবেন। তৃতীয় দাবি, সংশ্লিষ্ট তিন উপদেষ্টা এখন পর্যন্ত এখানে আসেন নাই, অথচ আমাদের মেধাবী ভাইবোনেরা কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে।

এই তিনটি দাবি তাৎক্ষণিক সমাধান না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান ওয়ালী উল্লাহ। ‎

‎প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হক লিপু বলেন, ‘পুলিশের হামলায় আমাদের প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আক্রমণ করেছে। যেসব পুলিশগুলো আমাদের ওপর আক্রমণ করেছে, সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়েছে, কুকুরের মতো লাঠিপেটা করেছে; আমরা চাই যাদের হুকুমে এসব করেছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নয়তো আমরা এখানে অবস্থান করব।’

এর আগে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করে সরকার। কমিটি গঠনের বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সভাপতি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

কমিটির সদস্যরা হলেন—উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

কমিটি প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে। কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি আদায়ে গতকাল বিকেলে তারা শাহবাগ অবরোধ করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আজ সকালে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন। বুয়েটের প্রধান গেটের সামনের শহীদ মিনার এলাকা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা।

বেলা ১১টার পর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বেলা দেড়টার দিকে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যেতে থাকেন তাঁরা। এ সময় শাহবাগ থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে এলে তাদের বাধা দেয় পুলিশ।

এ সময় শিক্ষার্থীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। জলকামান দিয়ে শিক্ষার্থীদের দিকে পানি ছোড়া হয়। ৮ থেকে ১০টি সাউন্ড গ্রেনেডসহ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd