• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি: সিইসি

এস এম আকবর আলী ★ / ১৭৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন……………….

আসন্ন নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি। যেকোনো নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে, তবে আলাপ আলোচনা হলে তা সমাধান করা সম্ভব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বিফ্রিংয়ের সময় এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, এআই নিয়ে শঙ্কা ছিল প্রথম থেকেই, এটা মোকাবিলায় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয় তুলে ধরে সাংবাদিকদের প্রশংসা করেন। নাসির উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা (সাংবাদিকরা) পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য পাচ্ছে।

পোস্টাল ব্যালট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছেন তারা সরাসরি কথা বলতে পেরেছেন প্রকল্প প্রধান ও পরিচালকের সঙ্গে। ১২২টা দেশ থেকে নিবন্ধন করেছেন প্রবাসীরা। এক এক দেশের পোস্টাল ভোটের সিস্টেম এক এক রকম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের টিম কাজ করেছে। পোস্টাল ভোট সাকসেসফুলি করতে পারলে পৃথিবীতে স্মরনীয় হয়ে থাকবে বাংলাদেশের নাম।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd