• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে, কোনভাবে গ্রহণযোগ্য হবে না…জি এম কাদের

এম আকবর আলী ★ / ৪৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

শেয়ার করুন………….. ……..

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাপার মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।

চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। আওয়ামী লীগ শাসনামলে গৃহপালিত বিরোধীদলের ভূমিকায় দলটি ৫ আগস্টের পর চাপে পড়েছে। গত জুলাইয়ে আদালত জি এম কাদেরকে জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন।

বুধবার এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জি এম কাদের রাজনৈতিক কর্মসূচিতে ফিরে বলেন, ‘আমিই শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলাম। ভোটের অধিকারের আন্দোলন, জুলাই অভ্যুত্থানেও সর্বাত্মকভাবে ছিলাম।

জাপা চেয়ারম্যান দাবি করেন, তিনিই জুলাইয়ে আন্দোলনকে বৈষম্যবিরোধী আন্দোলন আখ্যা দিয়েছিলেন।

গত ৯ আগস্ট জাপা থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতারা কাউন্সিল ডেকে কমিটি করেন। তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে লাঙল প্রতীক চেয়েছেন।

এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, সরকারের জুলুম নির্যাতনের ভয়ে থেমে যাব না। লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করব।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd