• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

নেগেটিভ রক্তের তীব্র সংকট, দাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার আহ্বান

এম আকবর আলী ★ / ১০১৮ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

শেয়ার করুন………….
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের তীব্র চাহিদা দেখা দিয়েছে।

সোমবার (২১ জুলাই) ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, শতাধিক দগ্ধ রোগীর চিকিৎসায় প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হচ্ছে। তবে রক্তের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। সবচেয়ে সংকট দেখা দিয়েছে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ রক্তগ্রুপে।

রোগীদের জন্য হাসপাতালের আনসার সদস্যরা মাইকে বারবার ঘোষণা দিয়ে নেগেটিভ গ্রুপের ডোনারদের অষ্টম তলায় বার্ন ইউনিটে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।

আনসার সদস্য রেজাউল করিম বলেন, আহতদের চিকিৎসায় অনেকেই রক্ত দিতে আসছেন। তবে বারবার নেগেটিভ গ্রুপের রক্ত চাওয়া হচ্ছে। আমরা সেটি জানিয়ে যাচ্ছি।

এক রক্তদাতা নিক্সন জানান, তিনি বি পজিটিভ রক্ত দিতে গিয়ে দেখেছেন নেগেটিভ গ্রুপের রক্তের মারাত্মক ঘাটতি রয়েছে।

এক চিকিৎসক বলেন, অনেক দগ্ধ নারী, শিশু ও শিক্ষার্থীদের বারবার রক্ত দিতে হচ্ছে। অথচ আমাদের ব্লাড ব্যাংকে নেগেটিভ রক্ত প্রায় শেষ।

দগ্ধদের স্বজনরাও রক্ত দিতে ভিড় করছেন, তবে গ্রুপ না মেলার কারণে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। একজন স্বজন বলেন, আমার রক্ত মিলে না, কিন্তু সবাইকে অনুরোধ করছি— যাদের নেগেটিভ গ্রুপ, তারা দয়া করে এগিয়ে আসুন।

এই পরিস্থিতিতে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের দ্রুত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

রক্ত দিতে ইচ্ছুকরা সরাসরি বার্ন ইনস্টিটিউটের ৮ম তলায় যোগাযোগ করতে পারেন অথবা হেল্প ডেস্কে নাম লেখাতে পারেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd