• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে…ইসি মাছউদ

এম আকবর আলী ★ / ৬৫০ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

শেয়ার করুন………..
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে। সেইসঙ্গে শাপলা প্রতীক হিসেবে এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না। রোববার (১৩ জুলাই) এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd