• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ইফতারের টাকা’ চাওয়ার অভিযোগ এনে দুই সাংবাদিকের বিরুদ্ধে ওসির মামলা ! সাংবাদিকদের দাবি ঘুষবানিজ্যর সংবাদ প্রচার করা

আখাউড়া (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা ★ / ৬২১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

শেয়ার করুন…………..
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সাত্তারের কাছে ইফতারের জন্য চাঁদা চেয়েছেন স্থানীয় দুই সাংবাদিক। এই অভিযোগে প্রায় চার মাস পর গতকাল মঙ্গলবার আখাউড়া থানায় একটি মামলা করেছেন ওসি।

মামলার আসামিরা হলেন– দৈনিক যুগান্তর প্রতিনিধি ও আখাউড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী এবং আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন।

ওসি মামলার এজাহারে দাবি করেন, চলতি বছরের ১৬ মার্চ প্রথম দফা ও ২৫ মার্চ দ্বিতীয় দফায় চাঁদা চাইতে তার কাছে যান দুই সাংবাদিক। তবে অভিযুক্তদের দাবি, সম্প্রতি ওসির ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে মিথ্যা ঘটনা দেখিয়ে মামলাটি করা হয়েছে।

ওসির অভিযোগ, দুই সাংবাদিক মাসে ৫ হাজার টাকা হারে চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শান্তিতে চাকরি করতে না দেওয়া এবং প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর হুমকি দেওয়া হয় তাকে।

মামলার এজাহারে চাঁদা দাবি ছাড়াও বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যেমূলক সংবাদ প্রকাশ ও প্রচার করে মানহানির অভিযোগ আনা হয়েছে। আবদুস সাত্তার গত ১৩ মার্চ আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ওসি হিসেবে যোগ দেন।

এদিকে গত ৪ আগস্ট আরটিভির অনলাইন এবং ৭ আগস্টে দৈনিক আজকের পত্রিকা এবং দৈনিক যুগান্তরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ আবদুস সাত্তারের নেতৃত্বে টাকার জন্য যাত্রী হয়রানি এবং অনিয়মের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদে মেডিকেল ভিসা নিয়ে ভারতগামী যাত্রীদের হয়রানিতে ফেলে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায়ের অভিযোগ প্রকাশ পায়।

মামলার বিষয়ে সাংবাদিক মো. ফজলে রাব্বী ও মো. সাদ্দাম হোসেন দাবি করেছেন, প্রতিবেদনে ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এর কোনো রকম তদন্ত না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার নির্দেশ দিয়েছেন। যে রিপোর্ট হয়েছে, তা শতভাগ সত্য। ওসির টাকা নেওয়ার অনেক প্রমাণ রয়েছে তাদের কাছে। মূলত পুলিশের ঘুষ-দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্যই চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়ে এ মামলা করা হয়েছে।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ দায়েরের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং কর্তৃপক্ষের নির্দেশে আমি শুধু মামলাটি রেকর্ড করেছি। মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে আখাউড়া প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd