• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

ইরানকে অস্ত্রসহ সামরিক সহায়তা দেয়ার প্রশ্নে যা বলছে রাশিয়া

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন… ………………
ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির ইসলামী শাসনব্যবস্থাকে দুর্বল করতে সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। জবাবে ইরানও পুরো মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালাচ্ছে। এমন অবস্থায় মিত্রদেশ রাশিয়া তেহরানকে অস্ত্র সহায়তা দেবে কিনা সেই প্রশ্নও উঠছে।

তবে চলমান সংঘাতে অস্ত্র সহায়তার জন্য ইরান রাশিয়ার কাছে কোনও আবেদন জানায়নি বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মস্কোর অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। গত বছর দুই দেশ ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করলেও বর্তমান যুদ্ধে সামরিক সহায়তার বিষয়ে কোনও আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলমান যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য ইরান তাদের কাছে কোনও অনুরোধ জানায়নি বলে রাশিয়া জানিয়েছে।

ইরানকে সামরিক সহায়তা, বিশেষ করে অস্ত্র দেয়ার কোনও পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এ ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনও অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনও পরিবর্তন হয়নি।

গত বছর ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে।
রাশিয়া বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থান বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd