• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক !

ইরানিদের মতোই ইরানে থাকা বাংলাদেশিদের গুরুত্ব দেয়া হচ্ছে: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত

এস এম আকবর আলী ★ / ১৬৯ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন……………. …
ইরানের সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতি, মুসলিম বিশ্বের ভূমিকা এবং ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতেই ইরানের সর্বোচচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক জানান তিনি। বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ চলাকালেও কোথাও আশ্রয় নেননি, তিনি জনগণের সঙ্গেই ছিলেন। বিশিষ্ট সাহাবি খালেদ (রা.) মৃত্যুর আগে বলে গেছেন জনগণের মধ্য থেকে বিদায় নেয়াই অনেক বেশি গৌরবের। আমরা অত্যন্ত গর্ববোধ করি যে আমাদের মহান নেতা পবিত্র রমজান মাসে নিকৃষ্টদের হাতে শাহাদাত বরণ করেছেন।’

এ সময় ইরানের প্রতি সমর্থন এবং সহোযোগিতার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘ইরানের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে সহমর্মিতা জানিয়েছে।’ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা ইরানের সঙ্গে যোগাযোগ করেছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কথা উল্লেখ করেন তিনি। এসব বৈঠকের ছবি তিনি ইরানে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরানে বর্তমানে কতজন বাংলাদেশি অবস্থান করছেন—এর সঠিক পরিসংখ্যান তার কাছে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে বা প্রয়োজনীয় তথ্য জানানো হলে ইরান সরকার সর্বোচ্চ ও যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ইরান নাগরিকদের ইরানি বা বিদেশি হিসেবে আলাদা করে দেখে না। দেশে অবস্থানরত যে–কোনো ব্যক্তি সমস্যায় পড়লে সমানভাবে তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd