• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ইসিতে বিএনপি নেতৃ রুমিন ফারহানার অনুসারীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি

এম আকবর আলী ★ / ৭৫১ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি চলাকালে বাগবিতণ্ডা ও হাতাহাতির খবর পাওয়া গেছে। রুমিন ফারহানা অনুসারী ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

আজ রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। এ সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

পরবর্তীতে তা হাতাহাতিতে গড়ায়। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

আজ রবিবার যেসব আসনের সীমানাসংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।

ব্যারিস্টার রুমিন ফারহানা শুনানিতে অংশ নিয়ে ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। অন্যদিকে খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন কয়েকজন।
শুনানিতে অংশ নেওয়া খসড়ার বিপক্ষে থাকারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এ সময় বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd