• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

এবার সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১

এস এম আকবর আলী ★ / ৪৫৭ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন………………..

 আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীতে। এ ঘটনায় মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করা হয়েছে।  

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল থেকে আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম বলে জানা গেছে। তিনি ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ।

মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করেছে।

বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাজার বারোশো মত লোক মেট্রোরেলের মোড় দিয়ে মিছিল শুরু করে খামার বাড়ির দিকে যেতে থাকে। এ সময় ‘জয়বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে খামারবাড়ির দিকে যায় তারা।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায়ও ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানার নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। তার আগে ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

অবশ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারে পতনের পর থেকেই মাঝেমধ্যে প্রায় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড়ও করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd