• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

এমএসএফ’র প্রতিবেদন , আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ

এস এম আলী খাঁন ★ / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ
আগস্টে দেশে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে হত্যা, আত্মহত্যা, অপহরণ ও নিখোঁজের ঘটনাও বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) জুলাই ও আগস্ট মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের তুলনায় আগস্টে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৩০৬টি থেকে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে এ ধরনের ঘটনা বেড়েছে ২১টি বা ৬ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, নারী ও শিশু হত্যার ঘটনা জুলাইয়ের ৫২টি থেকে আগস্টে বেড়ে ৯১টিতে দাঁড়িয়েছে।

এক মাসে হত্যার ঘটনা বেড়েছে ৩৯টি বা প্রায় ৭৫ শতাংশ।
এমএসএফ জানিয়েছে, আগস্টে জুলাইয়ের তুলনায় সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ এবং ধর্ষণ ও হত্যা ৬৭ শতাংশ বেড়েছে। এ ছাড়া আত্মহত্যা ৩৯ শতাংশ, অপহরণ ও নিখোঁজ ৮ শতাংশ এবং বেআইনি সালিশ ৩৩ শতাংশ বেড়েছে। মাদক মামলায় আটকের ঘটনা বেড়েছে ১২৯ শতাংশ।

প্রতিবেদনে আগস্টে অনলাইন জুয়া-সংক্রান্ত ঘটনায় একজন নিহত, একজন আহত ও চারজন আটকের তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় এক শিক্ষক নিহত ও একজন আহত হন। আটক চারজনের মধ্যে নেত্রকোনা, যশোর, রংপুর ও ঢাকার একজন করে রয়েছেন।

এমএসএফের প্রতিবেদনে কয়েকটি গুরুতর ঘটনার কথাও তুলে ধরা হয়েছে। গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের এক ঘটনায় ভুক্তভোগী নারীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

নোয়াখালীতে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শরীয়তপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সালিশে এক লাখ টাকায় মীমাংসার অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আগস্টে তিনটি জীবিত নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের তথ্য দিয়েছে এমএসএফ।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনায় প্রকৃত অভিভাবক বা দায়ীদের শনাক্ত করতে কার্যকর তদন্ত এবং তাঁদের আইনের আওতায় আনার ঘটনা খুবই বিরল।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd