• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক !

ওমরাহ ও হজযাত্রীদের বড় ধরনের সুখবর দিলো মক্কার গ্র্যান্ড মসজিদ

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ১৭২ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন………………
সৌদি আরবের মক্কায় পবিত্র গ্র্যান্ড মসজিদ এলাকায় হার্ট অ্যাটাক আক্রান্তদের দ্রুত বিশেষ চিকিৎসা দেয়ার ব্যবস্থা চালু হয়েছে। এ লক্ষ্যে ‘সেফ হার্ট জোন’ নামে চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। মক্কা হেলথ ক্লাস্টারের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং এর পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্বে রয়েছে কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটি। খবর আরব নিউজের।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হৃদ্‌রোগজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়া এবং আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে যখন বিপুল সংখ্যক মুসল্লি ও ওমরাহ পালনকারীরা গ্র্যান্ড মসজিদে সমবেত হন, তখন দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

প্রকল্পটির আওতায় ১০টি কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার বেড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৩০ জন প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একটি বিশেষায়িত মেডিক্যাল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

হারাম হাসপাতালের মাধ্যমে একটি মোবাইল ক্যাথেটারাইজেশন ল্যাব ব্যবহার করে ইন্টারভেনশনাল কার্ডিওলজি সেবা দেয়া হচ্ছে। এর মাধ্যমে হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

এ ছাড়া গুরুতর রোগীদের জন্য উন্নত যান্ত্রিক সহায়তাও রাখা হয়েছে। এর মধ্যে জীবনরক্ষাকারী প্রযুক্তি যেমন ‘ইসিএমও’ (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন), হৃদ্‌যন্ত্রের স্টেন্ট এবং বিশেষায়িত ওষুধের সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথেটারাইজেশন-পরবর্তী রোগীদের পরিচর্যা ও প্রয়োজন অনুযায়ী অন্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের জন্য নির্ধারিত ক্লিনিক্যাল প্রটোকল অনুসরণ করা হবে।

সৌদি ভিশন ২০৩০-এর স্বাস্থ্যখাত রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে নেয়া এই উদ্যোগের মাধ্যমে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের জন্য পবিত্র নগরীতে আরও উন্নত ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd