• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ওসিকে আপত্তিকর হুমকি দিলেন পদ হারানো বিএনপি নেতা

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা ★ / ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে আপত্তিকর হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত এক স্মরণসভায় ওসি মনজুরুল হককে উদ্দেশ্য করে আকতার হোসেন প্রকাশ্যে বলেন, ‘ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।

এ সময় আখতার হোসেন দাবি করেন, ‘থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।

ওসি মনজুরুল হক স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও বিএনপির এই নেতার অভিযোগ।

ওসিকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্যে পৌর বিএনপির এ নেতা বলেন, ‘ওসি সাহেব, ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন- সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো।’

এর আগে গত ২০ মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মনজুরুল হক। বিএনপি নেতার বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখনও ওই বক্তব্যের ভিডিও দেখিনি ও শুনিনি।

মামলা বাণিজ্য ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের বিষয়ে আখতার হোসেনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের অস্বীকার করে মনজুরুল হক বলেন, এসব সত্য নয়। তারপরও তারা কি কারণে বলছেন, তারা ভালো বলতে পারবেন।

স্মরণসভায় বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

এদিকে মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd