• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

গাজীপুরে ৭ মাসে ১০৩ খুন, অপরাধ দমনে চ্যালেঞ্জ দেখছেন জিএমপি কমিশনার

এম আকবর আলী , ঢাকা ★ / ৪০৫ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শেয়ার করুন………………
গাজীপুরে গত ৭ মাসে ১০৩টি খুনের ঘটনা ঘটেছে। জিএমপি কমিশনার নাজমুল করিম খানের দাবি, গত ৫ আগস্টের পর অনেক কারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান কমে যাওয়ায় গাজীপুরে অপরাধ বেড়েছে। পুলিশ সদস্যের স্বল্পতার কারণে গাজীপুর মহানগরে অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন জিএমপি কমিশনার। ১৫ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়ার আশ্বাসও দেন তিনি। তুহিন হত্যায় আরও এক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হলো।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার পর দৌড়ে পালায় দুর্বৃত্তরা। ফুটেজে দেখে সবাইকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দায় স্বীকারও করেছে গ্রেপ্তারকৃত আসামী।

সাংবাদিক তুহিন হত্যা: আরেক আসামি শহীদুল কিশোরগঞ্জে গ্রেপ্তারসাংবাদিক তুহিন হত্যা: আরেক আসামি শহীদুল কিশোরগঞ্জে গ্রেপ্তার
অন্যদিকে, ৬ জনকে গ্রেপ্তারের পর জিএমপি কমিশনার জানান, ব্যাংক থেকে টাকা তুলে আসার পথে বাদশাহ গোলাপীর হানিট্রাপে পড়ে। এক পর্যায়ে তার সাথে বাকবিতণ্ডায় জড়ায়, সেই দৃশ্যটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করলেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নাজমুল করিম খান বলেন, ‘যখন বুঝে যায় যে তাদের এই অপরাধের খবর প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে তখন তুহিনকে সার্চ করে এবং বলে যে ভিডিও ডিলিট করতে হবে। পরে তার সাথেও বাক বিতণ্ডায় জড়িয়ে যায়। এক পর্যায়ে তার ওপরেও আক্রমণ চালায়। তুহিন দৌড়ে একটি মুদির দোকানে যায়, সেখানে তাকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে।

এই ঘটনার ঠিক আগের দিন নগরীর সাহাপাড়া এলাকায় বেদম মারধরের শিকার হন আরেক সাংবাদিক আনোয়ার হোসেন। এ দুই ঘটনার রেশ না কাটতেই শুক্রবার টঙ্গীর স্টেশন রোড এলাকায়ও একটি ব্যাগের ভেতরে পাওয়া যায় এক যুবকের খণ্ডিত মরদেহ।

গাজীপুরে ব্রিজের নিচ থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার গাজীপুরে ব্রিজের নিচ থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
শুধু এ কয়েকটি ঘটনাই নয়, গত ৭ মাসে গাজীপুর মহানগর ও জেলায় ১০৩টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার এ অবনতির কথা স্বীকারও করেছেন কমিশনার।

নাজমুল করিম খান বলেন, ‘সত্যিই এটির জন্য আমরা খুবই দুঃখিত। আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশনের কাজটি নিশ্চই সুচারুভাবে করতে পারিনি।

এদিকে, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি গাজীপুর এলাকার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd