• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর, মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

এস এম আকবর আলী ★ / ৫৬০ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন. …………….
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটেছে।রোববার বিকাল সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হামলার শিকার ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন। বিকাল সাড়ে চারটার দিকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন।

তিনি আরও বলেন, আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে আমাকে টেনে নিয়ে যায়। তারা আমার মোবাইল ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে ফেলব, কিন্তু কোনো কথা না শুনেই তারা আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে বের করে দেয়।’

এ সময় দ্য ডেইলি স্টারের সাজ্জাদ, নয়া দিগন্তের অসীম আল ইমরান এবং জাগো নিউজের খালিদ হোসেনও হেনস্তার শিকার হন বলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে বলেন, একজন সাংবাদিককে রক্তাক্ত করা, মোবাইল ফোন ভাঙচুর ও আইডি কার্ড কেড়ে নেওয়া—এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধরের সঙ্গে জড়িত এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিএনপি বিটের সাংবাদিকরা।তারা জানিয়েছেন, মারধরকারী ওই ব্যক্তির নাম ফয়সাল।

ঢাকা মেইলের চিফ রিপোর্টার বোরহান উদ্দিন বলেন, সহকর্মী সাংবাদিক জাহিদসহ যাদের গুলশান কার্যালয়ে আজকে আমার ভাইদের ওপর হামলা ও লাঞ্ছিত করার নেতৃত্ব দিয়েছে তার নাম ফয়সাল। এই লোককে অন্তত ৫ আগস্টের আগে আমি দেখিনি। আপনারা দেখলেও দেখতে পারেন। সে নাকি অসম্ভব প্রভাবশালী। আপনি দলে প্রভাব বিস্তার করুন। কিন্তু সাংবাদিকদের সঙ্গে করবেন না। অবিলম্বে বিএনপি নিজে থেকে তার বিরুদ্ধে মামলা করে গ্রেফতারের ব্যবস্থা করবে, সেই প্রত্যাশা থাকলো।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এ কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণ ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd