• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

গোপালগঞ্জে গ্রেপ্তার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

বিজয় একাত্তর ডেক্স ★ / ২৯৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………………
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নিয়ে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রোববার রুলসহ আদেশ দেন। রুলে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব ও পুলিশ মহাপরিদর্শকসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন কারাগারে, রয়েছে ৯ শিশুও’ শিরোনামে ২০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। সে প্রতিবেদনটি যুক্ত করে গ্রেপ্তার হওয়া শিশুদের ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনায় নেয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ২১ জুলাই রিটটি করেন। রিটকারী দুই আইনজীবী হলেন উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ। আদালতে আজ রিটের পক্ষে রিটকারি আইনজীবীরা শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd