• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে এনসিপির সাইনবোর্ড ?

চরফ্যাশন সংবাদদাতা ★ / ২২৫ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে এনসিপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়” ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে এনসিপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়

ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল শনিবার দুপুরে চরফ্যাশন পৌরসভার কলেজ রোডে আওয়ামী লীগের তিনতলা ভবন দখলের পর এনসিপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। আজ রোববার সেখানে এনসিপির দলীয় কার্যক্রম শুরু করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির স্থানীয় নেতাদের বাড়িঘরসহ আওয়ামী লীগ কার্যালয়ের আসবাব ভাঙচুর করে কাগজপত্র পুড়িয়ে দেয় ছাত্র-জনতা। তার আগে কার্যালয়ে লুটপাট চালানো হয়। এর পর থেকে পড়ে ছিল কার্যালয়টি। ছয় মাস আগে তিনতলা ভবনের নিচতলায় এক নারী চা বিক্রি শুরু করেন। ভবনটির সব দরজা-জানালা খোলা ছিল।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল শনিবার দুপুরে হঠাৎ ভবনটিতে এনসিপির সাইনবোর্ড টানানো দেখা যায়। এনসিপির উপজেলার নেতা পরিচয়দানকারী ওয়াহিদ ফয়সালের নেতৃত্বে কার্যালয়টি দখলে নেওয়া হয়। তখন তাঁর সঙ্গে মো. শাহাবুদ্দিন, আমজাদ হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইনসহ কর্মীরা ছিলেন। রোববার ভবনের ছাদে মাইক লাগিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রচারণা চালানো হয়।

জানতে চাইলে দখলে নেতৃত্ব দেওয়া ওয়াহিদ ফয়সাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা (এনসিপি) দখলকারী না। আওয়ামী লীগ দখল করেছে, সেটা আগে জানতে হবে। ২০১১-১২ সালের দিকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই ভবন নির্মাণ করেছে। এই জমির অর্ধেক মানুষের রেকর্ডীয় সম্পত্তি (চান্দিনা ভিটা) এবং বাকি অর্ধেক সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। আমরা দখল করার আগে জমির প্রকৃত মালিকের সঙ্গে কথা বলে নিয়েছি এবং সরকারি অংশ লিজ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।

আরেক নেতা মো. শাহাবুদ্দিন বলেন, ‘আসলে আমরা ভবনটি দখল করিনি। এটা অযত্নে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, পরিষ্কার করে ব্যবহার শুরু করছি মাত্র।’

ভোলায় এনসিপির সাংগঠনিক দায়িত্বে থাকা ইয়াছির আরাফাত বলেন, চরফ্যাশন উপজেলায় এনসিপির কার্যক্রম পরিচালনা করছেন ওয়াহিদ ফয়সাল, হাসান মাহমুদ, শাহাদাত খন্দকার, বাহারুল ইসলাম, মো. শুভ, মঞ্জু, হাফেজ শাহাবুদ্দিনসহ ১০ জন। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ কার্যালয় দখলের বিষয়টি তাঁরা জেনেছেন এবং কেন্দ্রকে জানিয়েছেন। দখলের কাজে জেলা বা কেন্দ্রের কোনো নির্দেশনা ছিল না। চরফ্যাশন এনসিপি এই দখল জেলা বা কেন্দ্রকে না জানিয়ে করেছে। কেন্দ্র খুব শিগগিরই আওয়ামী লীগের কার্যালয় দখলমুক্ত করার নির্দেশনা দেবে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হাওলাদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd