• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সাংবাদিক–পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে আকবর আলী খাঁন ★ / ৫২৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………..
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ২ ডিসেম্বর সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি–ছিনতাই ও ডাকাতি দমন, নারী নির্যাতন ও ধর্ষণসহ নানা সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন,
“আমি সদ্য চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেছি। সাংবাদিক ভাইদের সঙ্গে হাত মিলিয়ে আমের রাজধানী এই জেলার সার্বিক আইনশৃঙ্খলা আরও উন্নত করতে চাই। মাদক, বাল্যবিবাহসহ প্রতিটি অপরাধ নির্মূল করতে পুলিশ কাজ করবে; তবে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd