• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ★ / ৭৭০ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ ৮ জনকে পুশইন করেছে বিএসএফ। সোমবার দিবাগত রাতের কোন এক সময় জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, রাতে পুশইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটককৃতরা হচ্ছেন,চাঁপাইনবাবগঞ্জ সদরের মোঃ ফায়েক,খুলনার আজিম সরদার,খুলনার মিম খাতুন, বাগেরহাটের নাদিরা খাতুন, ঠাকুরগাঁও জেলার রুস্তুম আলী, রাজশাহীর মোঃ মোফাজ্জেল হোসেন, দুঃখী দাস ও নারায়নগঞ্জের মোছাঃ রত্না আক্তার নুপুর।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিল।

এদিকে পুশ-ইনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হলে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd