শেয়ার করুন………….
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারও ২০ জন ভারতীয় নাগরিকদের জোর জোর পূর্বক পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্য্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে দিয়ে এই ২০ জন ভারতীয় নাগরিকদের পাঠিয়েছে।
এর আগে ভারতীয় পুলিশ ভারতের হরিয়ানা এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে বলে জানা যায়। বাংলাদেশের জোর পূর্বক পাঠানো ২০ জনের মধ্যে ৩ পুরুষ, ৭ নারী ৪ কিশোরী ও ৬ শিশু রয়েছে ।
চাঁপাইনবাবগঞ্জের জেলা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। জোর পূর্বক পাঠানো ২০ জনের বাড়ি কুড়িগ্রামে বলে নিশ্চত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আরও জানান, জোর পূর্বক বাংলাদেশের অনুপ্রোবেশ করা এ ২০ জন বিভিন্ন সময় প্রায় দশ বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যেই ভোর পৌনে ৫টার দিকে ঠেলে দেয়। তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহলদার সীমন্ত এলাকা থেকে ২০ জনকে হেফাজতে নেয় এবং স্থানীয় ক্যাম্পে থাকার ব্যবস্থা করেন।
এই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা ফাহাদ মাহমুদ রিংকু।
এর আগে ২ দফায় গোমস্তাপুর সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জনকে ও ৩ জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে জোর পূর্বক বাংলাদেশের অভ্যান্তরে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।