• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

ছয় মাস পর ফের জেলগেটে গ্রেফতার এটিএন বাংলার মোবারক বিশ্বাস গ্রেফতার

বিজয় একাত্তর ডেক্স ★ / ৭১২ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………………

ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ খ্রী: দীর্ঘ ৬ মাস ধরে মিথ্যা-ষড়যন্ত্র মামলায় জড়িয়ে হয়রানি করা পাবনার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে জেল গেট থেকে পুনরায় আজ ২৬ আগস্ট গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

অবিলম্বে মোবারক বিশ্বাসকে জামিনে মুক্তির দিয়ে মামলাটি নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। সংগঠনটি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, নিরপেক্ষ তদন্তে মোবারক বিশ্বাস অবশ্যই নির্দোষ প্রমানিত হবেন। তিনি রাজনৈতিক হিংসাত্মক তৎপরতার চুড়ান্ত শিকার।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আরও বলেন, এভাবে একজন পেশাদার সাংবাদিককে হয়রানির কোন মানে হয় না। এগুলো রাজনৈতিক হিংসাত্মক নৈরাজ্যের বহিঃপ্রকাশ, চরম নিন্দনীয় এবং অমানবিক। এভাবে হয়রানি সাংবাদিকদের সঙ্গে জুলুমের সামিল বলেও তিনি মন্তব্য করেন।

জানাগেছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মোবারক দীর্ঘদিন কারাবন্দী থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে সন্তানদের শিক্ষাও বন্ধ হয়ে গেছে। মোবারকের অনুপস্থিতিতে আপন ভাই তার অধিকাংশ জমাজমি জোর করে দখল করে নিয়ে গেছে, স্ত্রীকে মারধর করেছে।
সংগঠনটির পক্ষ থেকে রাষ্ট্রযন্ত্রকে সাংবাদিকদের প্রতি সহনশীল হতে আহবান করা হয়। আমরা বিশ্বাস করতে চাই, প্রকৃত একজন পেশাদার সাংবাদিক কখনো কোনো সহিংসতার সাথে জড়িত থাকতে পারেনা।

প্রসঙ্গত; গত ১৪ মার্চ বিকেলে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে এটিএন বাংলা ও দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠান। দুইমাস যাবত তিনি কারাগারে অসুস্থ ছিলেন, চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হয়েছেন।

মোবারক বিশ্বাস বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পাবনা জেলা শাখার সাবেক সম্পাদক।

বিষয়টি নিরপেক্ষ তদন্তের জন্য বিএমএসএফের পক্ষ থেকে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সাথে সংগঠনটি পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশের সুদৃষ্টি কামনা করা যাচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd