• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ছিনতাইকালে নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক

এস এম আলী খাঁন ★ / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল আমিন শান্তকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট মালয়েশিয়াপ্রবাসী কাউসার হোসেন পরিচিত এক ব্যক্তির মাধ্যমে বোনের বিয়ের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান। বিমানবন্দর থেকে তাঁর ছোট ভাই মো. সুমন ও বন্ধু রোহান ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন।

অভিযোগে বলা হয়, বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রুবেল তাঁদের গতিরোধ করেন।

এ সময় অভিযুক্তরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোক হিসেবে পরিচয় দেন এবং তাঁদের কাছে বোমা রয়েছে বলে ভয় দেখান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে তাঁদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারার একপর্যায়ে সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাঁরা চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মো. সুমন বাদী হয়ে মামলা করেন। মামলার পর আল আমিন হোসেন ও আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই নেতা কারাগারে………….

গত শনিবার রাত ১০টার দিকে বিমানবন্দরের ১ নম্বর সেক্টর থেকে আল আমিন হোসেন শান্ত ও আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান তাঁদের জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আদালতের বাইরে বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। জামিন পেলে আসামিরা পলাতক হবেন না বলেও তিনি আদালতকে জানান।

তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd