• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

জয় বাংলা’ স্লোগান দেয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে গ্রেপ্তার নারীর জামিন নামঞ্জুর

এস এম আকবর আলী ★ / ৩৯৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন…………….
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনায় সালমা ইসলাম নামে এক নারীকে গ্রেপ্তারের পর তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডি থানায় জুলাই মাসের একটি হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন হিসেবে সালমা ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আনোয়ার মিয়া।

আবেদনে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিএনপি-জামায়াতের লোকজন ওই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক তথ্যপ্রমাণে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আসামির নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত আবেদন মঞ্জুর করে সালমা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd