• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান

এম আকবর আলী ★ / ৬৬৯ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

শেয়ার করুন…………….
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে, সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি। ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামক একটি টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দিন তাকে প্রশ্ন করেন, ‘যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন—জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না, সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজ এটা স্পষ্ট করবেন কি? অনেকেই প্রশ্ন করছেন যে, জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন?

এমন প্রশ্নের উত্তরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে, তাদের সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি।

ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজ যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।

দলের ভুল নিয়ে তিনি আরও বলেন, আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি।

মাফ চাওয়া প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd