রাজধানীর গুলিস্তানে অবস্থিত ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক রবিউল ইসলাম রুবেল এই অভিযোগ তুলেছেন।
রবিবার (৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রবিউল ইসলাম রুবেল বলেন, ‘এই ফুলবাড়িয়া নগরপ্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামায়াত ইসলাম অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যারা ওখানে যাতায়াত করতাম, এগুলোর প্রতিবাদ করতাম। তারা মবের ভয় দেখিয়ে আমাদের চুপ করিয়ে রাখত। সাধারণ ব্যবসায়ীদেরও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত।
এই ব্যবসায়ী নেতা বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে সমবায়ের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে এসে মার্কেট তাদের নিয়ন্ত্রণে নেয়। জামায়াত এটা থেকে বিতাড়িত হওয়ার পরে সংঘবদ্ধ হয়ে আবার পাল্টা মার্কেট দখল করতে আসছে। তারা বিএনপির লোকজনের ওপর আক্রমণ করেছে এবং সাধারণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ করেছে।