• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

জাহানারার অভিযোগের স্বাধীন তদন্ত চাইলেন তামিম

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬৩৮ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………..
জাতীয় নারী দলের সাবেক সদস্য জাহানারা আলমের যৌন হেনস্তাসহ একাধিক গুরুতর অভিযোগে এখন সরব পুরো ক্রীড়াঙ্গন। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বিষয়টিকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে দাবি জানিয়েছেন— সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তামিম লিখেছেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বলেই নয়, যে কোনো নারী, যে কোনো ক্রীড়াবিদের প্রতিই এমন আচরণ অগ্রহণযোগ্য।

তামিমের মতে, শুধুমাত্র বিসিবির অভ্যন্তরীণ তদন্ত যথেষ্ট নয়। তিনি বলেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। এতে কোনো পক্ষপাতের সুযোগ থাকবে না।

এই স্বাধীন কমিটিকে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, ‘দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

জাহানারার আগের অভিযোগগুলো বিসিবি যেভাবে দ্রুত উড়িয়ে দিয়েছিল, সেটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তামিম। তিনি লিখেছেন, ‘একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, তা কখনোই কাম্য নয়।

নারী ক্রিকেটারদের উদ্দেশে তামিম সাহসী আহ্বান জানান—‘যেসব নারী ক্রিকেটার বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হয়েছেন, সরাসরি বা আকারে-ইঙ্গিতে, সবাই যেন মুখ খোলেন এবং সাহস নিয়ে এগিয়ে আসেন। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন।’

বিবৃতির শেষ অংশে তামিম প্রতিশ্রুতি দেন, ‘কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। জাহানারার অভিযোগের প্রেক্ষিতে যদি ন্যায়বিচার না হয়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে খেলাকে পেশা হিসেবে নিতে ভয় পাবে। আমরা সেটা হতে দিতে পারি না।’

জাহানারার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তবে তামিমের এই আহ্বান তদন্ত প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd