• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

জাহানারার ঘটনা খতিয়ে দেখতে বিসিবির তদন্ত কমিটি

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৮১ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………………
জাহানারা আলমের সাথে ঘটা যৌন হয়রানির ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। ১৫ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

জাহানারা আলম প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক ক্রিকেটারের করা অভিযোগ, যা দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অসদাচরণের ইঙ্গিত দেয়, তা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে।’

বিসিবি আরও জানায়, ‘বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে বিসিবি অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তাদের অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সব খেলোয়াড় ও কর্মকর্তা – কর্মচারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড এমন বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

বিসিবি আরও জানিয়েছে, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসিবি সংশ্লিষ্ট সকল পক্ষকে, বিশেষ করে গণমাধ্যমকে, কোনো মন্তব্য, প্রতিবেদন বা অনুমানমূলক খবর প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যাতে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত না হয়।
এর আগে জাতীয় দলের ড্রেসিংরুমের নানা ব্যাপার সামনে এনে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন জাহানারা, যা প্রেস বিজ্ঞপ্তিতে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিসিবি। তবে এবার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে আরও অনেক স্পর্শকাতর ব্যাপার সামনে এনেছেন জাহানারা, যেখানে অভিযোগের তীর মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ নারী দল সংশ্লিষ্ট একাধিক বিসিবি কর্মকর্তার দিকে।
বিস্তারিত:

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd