• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

জুলাই যোদ্ধা পরিচয়ে মব সন্ত্রাস ও উস্কানিদাতা ৪৮১ জনের তালিকা, দেশজুড়ে সাঁড়াশি অভিযানের নির্দেশনা!

দৈনিক বিজয় একাত্তর রিপোর্ট ★ / ১৪২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে মব সন্ত্রাস, সংঘবদ্ধ হামলা, হয়রানি ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেইলের অভিযোগে ৪৮১ জনের একটি বিশেষ তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালিকায় রয়েছেন ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া আ ন ম আয়াস, বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী হিসেবে পরিচিত বিতর্কিত সুরভি, ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকী, রিকশাচালক সুজন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জুলাই আন্দোলনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি, সংঘবদ্ধ হামলা, ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মব সন্ত্রাস দমনে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd