• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

এস এম আকবর আলী ★ / ২৯১ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন…………………..

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ‘রহস্যময়’ পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে তিনি ওই পোস্ট দেন।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘ডরে আমার ভয় কাঁপতেছে!!———————————–

ফেসবুকে তিনি এ কথা কেন লিখেছেন বা এর মর্মার্থ কী সে বিষয়ে কোনো তথ্য না পাওয়া গেলেও পোস্টটি নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। এছাড়া পোস্ট করার পর তিন ঘণ্টার মধ্যে ১৫ হাজারের বেশি রি-অ্যাক্ট জমা পড়েছে।

মন্তব্যের তলায় জমা পড়ছে একের পর এক মন্তব্য। কেউ কেউ এর জন্য প্রেস সচিবের আলোচিত সেই মাফলারের প্রসঙ্গ টেনে আনছেন। কে এম সজীব নামের এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘মাফলার পেঁচিয়ে নেন, কাঁপাকাঁপি কমবে।’ সুইটি সাজিদা প্রশ্ন ছুড়েছেন, ‘আপনার মাফলারটা কই?’

বেশ কয়েকজন গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলছেন। কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘আপা আসার আগে পালিয়ে যান।’

রিক রিদওয়ান নামের এক আইডি থেকে সম্প্রতির আতঙ্ক ভূমিকম্পের প্রসঙ্গ সামনে আনা হয়েছে। তিনি লিখেছেন, ‘ডরে ভাই গোটা দেশই কাঁপছে – দেখেন না সব কেমনে নড়েচড়ে উঠল।

প্রেস সচিবের ওই পোস্ট নিয়ে রহস্য থেকে গেলেও তার পরবর্তী পোস্ট বেশ গুরুত্বপূর্ণ ও স্পষ্ট। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে বার্তা দিয়েছেন তিন।

রাত ৮টা ২১ মিনিটে দেওয়া ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, অন্তর্বর্তী সরকার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সাহায্য করছে কি না। উত্তরে তখন প্রেস সচিব বলেন, সরকার বেগম জিয়াকে বিদেশে পাঠানোসহ চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা অব্যাহত রাখছে।’

তিনি আরও লিখেন, ‘সরকার দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত যাওয়ার জন্য অনুরোধ করেছে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

সিসিইউতে গত ১৩ দিন ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশ যাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd