• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল

ড.ইউনুসের প্রতিটি কর্মকাণ্ডে সমাজকে বিভক্ত করে দিচ্ছেন… আনিস আলমগীর

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শেয়ার করুন…………
সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ক্ষমতায় এসে প্রথম বক্তৃতায় ড. ইউনূস বলেছিলেন— আমি একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ব, সবাই মিলেমিশে আমরা থাকবো। কিন্তু প্রথম দিন থেকেই আমি বলে এসেছি, ড. ইউনূস এসেছেন আমাদের এই সমাজটাকে টুকরা টুকরা করে দিতে। উনি প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে, খালেদা জিয়ার আমলে আমাদের যেটুকু বিভক্তি ছিল, এখন ঘরে ঘরে বিভক্তি। এই বিভক্তির জনক হচ্ছেন উনি। এর খেসারত এই জাতিকে দিতে হবে, তাকেও দিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের এখানে এখন মুক্তিযোদ্ধা নাকি রাজাকার এটা নিয়ে চলছে, হিন্দু না মুসলিম এটা নিয়ে বিভক্তি চলছে।

সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি, তিনি যে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বা বলছেন সেগুলো ছিল কথার কথা। উনি আসলে এখানে জঙ্গিদের ঐক্যবদ্ধ করেছেন। তিনি একটি জঙ্গি শাসন আমাদের উপহার দিচ্ছেন।
সাংবাদিক আনিস আলমগীর বলেন, এই যে একটা রাজনৈতিক ডামাডোল, একটা সমস্যার মধ্যে আছি।

এই সমস্যা থেকে সবাই উত্তরণ চায়। উত্তরণ হচ্ছে ডক্টর ইউনূস সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। এখন শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে হবে? কারণ, তিনি নিজেই তো অশান্তি করে রেখেছেন। তিনি একটা বৃহত্তর রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd