• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে বাড়ছে ডেঙ্গু, রোগী শনাক্ত ৮ বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল

ঢাকার ১১ স্থানে আওয়ামী লীগের বিশাল মিছিল, গ্রেপ্তার ৭

এস এম আকবর আলী ★ / ৭০৭ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………..

রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১২ টি স্থান থেকে বিশাল মিছিল করে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থক রা। এসব মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায় এবং বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ও শ্লোগান দিতে থাকে। এসব মিছিলের বিস্তারিত জানাযায়। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে মিছিল বের করেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। 

এদিকে,ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান দৈনিক বিজয় একাত্তর কে বলেন, “সকাল পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল কুড়িলের দিক থেকে কুর্মিটোলা হাসপাতালের দিকে আসে। তখন পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।

এছাড়া একই মিছিল থেকে খিলক্ষেত থানাও ৪ জনকে আটক করে। মাঝখানে ডিভাইডার থাকায় ওই পার্শ্বের পুলিশ চারজনকে আটক করে।

শনির আখরা এলাকায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করে।

যাত্রাবাড়ী এলাকার একজন বাসিন্দা দৈনিক বিজয় একাত্তর কে বলেন, “হঠাৎ দেখি মেইন রোডে কয়েকশ আওয়ামী লীগের লোকজন মিছিল করছে। তারা ডেমরা রাস্তা ধরে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হয়েছে।

মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও নানা স্লোগান দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

ওয়ারীর জয়কালি মন্দির এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “এই মিছিলে কারা ছিল, আমরা শনাক্ত করার চেষ্টা করছি, মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল বের করে।

জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “মিছিলের বিষয়ে আমি পরে কথা বলব।”

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন দৈনিক বিজয় একাত্তর কে বলেন, “সোয়া ১১টার দিকে ভূমি ভবনের দক্ষিণ দিক দিয়ে একটি মিছিল হয়েছে, আমরা কাউকে আটক করতে পারিনি। তবে আমাদের টিম তাদের আটক করতে মাঠে কাজ করছে।

তেজগাঁও সাতরাস্তা এলাকার এক পথচারী বলেন, “আওয়ামী লীগের কয়েকশ লোকজন মিছিল নিয়ে সাতরাস্তার দিকে আসতে থাকে, সে সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে সকাল ১১টার দিকে মিছিলের সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে দেখা যায় পুলিশকে। তবে তাকে কোন থানা গ্রেপ্তার করেছে তা জানা যায়নি।

সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে আওয়ামী লীগের জনা বিশেক কর্মী মিছিল বের করে। মিছিলটি ওই সড়কের শেষ মাথায় রবীন্দ্র সরণিতে পৌঁছালে একদল লোক ধাওয়া দেয়। তখন মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাকার আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতারের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়।

রমনার মৎস্য ভবন এলাকায় কয়েকশত নেতাকর্মী নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া মতিঝিলের দিলকুশাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd