• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা ! সংঘাত চাই না, গণভবনের দরজা খোলা।।৩৪ জুলাইয়ে শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান ছাত্রনেতাদের গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি শেখ হাসিনার বক্তব্য নিয়ে দিল্লিকে উদ্বেগ জানাল ঢাকা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা !

বিজয় একাত্তর ডিজিটাল ডেক্স ★ / ৩৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে এই শহরের নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক সংস্থা ‘নাম্বিও’ (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ চিত্র ফুটে উঠেছে।

নাম্বিওর তথ্য অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক বর্তমানে ৬২ দশমিক ২, যা দক্ষিণ এশিয়ার অন্য সব শহরের তুলনায় সর্বোচ্চ। বিপরীতে নিরাপত্তার দিক থেকে ঢাকা তলানিতে অবস্থান করছে; শহরটির নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮। পরিসংখ্যানে দেখা গেছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বড় শহরগুলোর পরিস্থিতিও ঢাকার চেয়ে ভালো।

বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে পরিচিতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯। এর তুলনায় ঢাকার নিরাপত্তার অবস্থা অত্যন্ত নাজুক। সূচক বিশ্লেষণ করে বলা হয়েছে, ঢাকার বাসিন্দারা রাতে বাইরে চলাফেরায় অনিরাপদ বোধ করেন এবং বেশিরভাগ সময় অপরাধের আতঙ্কে থাকেন।

দক্ষিণ এশিয়ার শহরগুলোর তুলনামূলক চিত্র:

শহর অপরাধ সূচক নিরাপত্তা সূচক
ঢাকা, বাংলাদেশ ৬২.২ ৩৭.৮
করাচি, পাকিস্তান ৫৯.১ ৪০.৯
দিল্লি, ভারত ৫৯.১ ৪০.৯
গাজিয়াবাদ, ভারত ৫৮.৪ ৪১.৬
নয়ডা, ভারত ৫৫.১ ৪৪.৯
গুরগাঁও, ভারত ৫৪.১ ৪৫.৯
ব্যাঙ্গালোর, ভারত ৫৪.০ ৪৬.০
রাওয়ালপিন্ডি, পাকিস্তান ৫১.৬ ৪৮.৪
কলম্বো, শ্রীলঙ্কা ৪২.৬ ৫৭.৪
কাঠমান্ডু, নেপাল ৩৬.৭ ৬৩.৩
ইসলামাবাদ, পাকিস্তান ৩১.৪ ৬৮.৬
ম্যাঙ্গালোর, ভারত ২৫.৬ ৭৪.৪

নাম্বিওর বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণতার দিক থেকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ অপরাধ ও নিরাপত্তার অভাবের দিক দিয়ে ঢাকা বিশ্বের শীর্ষ ১৫ শতাংশ শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার নিরাপদ শহরগুলোর মধ্যে ভারতের ম্যাঙ্গালোর (নিরাপত্তা ৭৪.৪) ও পাকিস্তানের ইসলামাবাদ (নিরাপত্তা ৬৮.৬) উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এমনকি যুদ্ধবিধ্বস্ত বা রাজনৈতিকভাবে অস্থিতিশীল হিসেবে পরিচিত করাচি বা লাহোরও নিরাপত্তার সূচকে ঢাকার চেয়ে এগিয়ে আছে।

নাম্বিও মূলত বিশ্বজুড়ে শহর ও দেশগুলোর জীবনযাত্রার মান, আবাসন, অপরাধের হার, স্বাস্থ্যসেবা ও ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নিয়মিত সূচক প্রকাশ করে থাকে। তাদের ২০২৬ সালের এই সূচকটি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd