• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী !

বিজয় একাত্তর ডেক্স ★ / ২২৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী!
একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে বিরল এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। স্পেস ডট কম জানিয়েছে, এই সূর্যগ্রহণটি ১৯৯১ থেকে ২১১৪ সাল পর্যন্ত ভূমি থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ।

সৌদি মহাকাশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায়ে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি আড়াল হয়ে যাবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব কমই দেখা যায়। ফলে সূর্যের বহিরাবরণ বা করোনা পর্যবেক্ষণের জন্য এটি বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আভা অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় গ্রহণের পূর্ণগ্রাস স্থায়ী হতে পারে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড।

কর্তৃপক্ষের ধারণা, এই বিরল ঘটনা সৌদি আরবকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণস্থলে পরিণত করবে। একই সময়ে প্রতিবেশী মিশরের কিছু এলাকায় গ্রহণের স্থায়িত্ব আরও বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে শুধু পূর্ণগ্রাসের পথেই নয়, সৌদি আরবের অন্যান্য এলাকাতেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অঞ্চলভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। অবশ্য গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা স্থানভেদে পরিবর্তিত হবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল অতিক্রম করে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বহু শহর ও প্রশাসনিক অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হবে।

বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে আগামী বছর সৌদি আরবে দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd