• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

দিল্লি থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশি দাবাড়ুকে, বিপাকে রাণী হামিদ !

বিজয় একাত্তর প্রতিবেদদক ★ / ৪৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

শেয়ার করুন……
বার্ধক্যের কারণে রাণী হামিদ একা বিদেশে কোনো টুর্নামেন্ট খেলেন না। সঙ্গী দাবাড়ু আছিয়া না থাকার কারণে বিপাকে পড়েছেন কিংবদন্তি— সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিংবদন্তী ক্রীড়াবিদ রাণী হামিদ। ৮২ বছর বয়সে তিনি দাবা খেলতে বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়ান। তবে এবার দিল্লির উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি বিপাকে পড়েছেন।

বার্ধক্যের কারণে রাণী হামিদ একা বিদেশে কোনো টুর্নামেন্ট খেলেন না। একজন সঙ্গী রাখেন সব সময়। এবার দিল্লি টুর্নামেন্টে তার সঙ্গী ছিলেন দাবাড়ু আছিয়া সুলতানা। আছিয়াকে দিল্লি ইমিগ্রেশন ভারতে প্রবেশের অনুমতি দেয়নি। তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

ঈদের আগের দিন আছিয়া ও রাণী হামিদ দিল্লিতে রওনা হন। আছিয়া রাতে বিমানবন্দরেই ছিলেন। ঈদের দিন সকালে তিনি দেশে ফেরত আসেন। এ নিয়ে আছিয়া আজ বলেন, ‘আমি ও রাণী আন্টি দুই জনই সার্ক ভিসা নিয়ে গিয়েছিলাম। ভারতের ইমিগ্রেশনে আমাকে বলেছে, বিগত সময়ে আমি ভারতে মেডিকেল ভিসায় এসে দাবা টুর্নামেন্ট খেলেছি। এ জন্য আমি প্রবেশ করতে পারব না।

ভারতের ইমিগ্রেশনে আমাকে বলেছে, বিগত সময়ে আমি ভারতে মেডিকেল ভিসায় এসে দাবা টুর্নামেন্ট খেলেছি। এ জন্য আমি প্রবেশ করতে পারব না।
দাবাড়ু আছিয়া নিজের অবস্থান ব্যক্ত করে বলেছিলেন, ‘মেডিকেল ভিসা আমার ছিল। ঐ সময় ভারতের কাশ্মিরে একটি টুর্নামেন্টও ছিল। কাশ্মিরের টুর্নামেন্ট খেলে আমার ডাক্তার দেখানোর পরিকল্পনা ছিল। ডাক্তার না থাকায় আমি খেলেই চলে আসি। এটি আমি তাদের বলেছি। ভারতের দাবার লোকজনও তাদের এটি বলেছে। এমনও বলা হয়েছে মেডিকেল ভিসায় দাবা খেলা ভুল কিংবা অপরাধ হলে জরিমানা দিতে প্রস্তুত। তারা শুধু বলেছে যে কলকাতা ইমিগ্রেশনে আমার সম্পর্কে ঐ রকম তথ্য রয়েছে তাদের কিছু করার নেই। ফলে আমাকে চলে আসতে হয়েছে।

আছিয়া সুলতানা বাংলাদেশের দাবা অঙ্গনে খুব পরিচিত নাম নয়। বছর দুই-তিনেক যাবৎ খেলছেন। অনেকটা সৌখিন দাবাড়ু হলেও রেটিং রয়েছে। রাণী হামিদের সঙ্গে শ্রীলঙ্কাও ছিলেন সম্প্রতি। ভারতের এই টুর্নামেন্টেও তার রাণী হামিদের সঙ্গে খেলার কথা ছিল। ঢাকায় ফেরত আসলেও রাণী হামিদ দুর্ব্যবহারের শিকার হওয়ায় তার কষ্ট অনেক, ‘রাণী আন্টির বয়স আশি বছরের বেশি। আমি যাব দেখেই রাণী আন্টি এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন। তিনি আমার এই বিড়ম্বনার জন্য অপেক্ষা করেছেন অনেক। তিনি এই বিষয়ে কথা বলতে গেলে তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়। লাগেজ সংগ্রহ ও অন্য আনুষ্ঠানিকতায় তার অনেক কষ্ট হয়েছে।’

রাণী হামিদের দিল্লিতে বিড়ম্বনায় পড়া এবং আরেক দাবাড়ু আছিয়ার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি ভারতের শীর্ষ স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করেছে।
রাণী হামিদের দিল্লির এই টুর্নামেন্ট শেষ করে মুম্বাইয়ে আরেকটি টুর্নামেন্ট খেলার কথা। আছিয়া দেশে চলে আসায় তার মুম্বাইয়ে খেলা আর সম্ভবপর হবে না। রাণী হামিদের দ্রুত সময়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, ‘আম্মার বিদেশে একা থাকা অনেক কষ্ট। আছিয়া মায়ের সঙ্গে কয়েকটি টুর্নামেন্টে সফরসঙ্গী হয়েছে। এখন আছিয়া নেই, মায়ের অনেক কষ্ট হচ্ছে। তিনি ভেঙে পড়েছেন। ভালো খেলতেও পারছেন না। খুব চিন্তায় রয়েছি আমরা।

রাণী হামিদ উপমহাদেশের একজন কিংবদন্তী দাবাড়ু। আশি বছরের বেশি বয়সও তিনি খেলেন। ভারত, শ্রীলঙ্কা সহ আরো অনেক দেশ বিভিন্ন টুর্নামেন্টে তাকে বিশেষ আমন্ত্রণ জানায়। দিল্লির এই টুর্নামেন্টেই তাকে সকল ব্যয় আয়োজকরাই বহন করেছে। রানী হামিদকে অনেক দেশেই দাবার দূত এবং উঠতি দাবাড়ুদের সামনে আইডল হিসেবে উপস্থাপন করেন। সেই রাণী হামিদের দিল্লিতে বিড়ম্বনায় পড়া এবং আরেক দাবাড়ু আছিয়ার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি ভারতের শীর্ষ স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd