• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

দেশে আরেকটা বিপ্লব হতে পারে… রেজা কিবরিয়া

বিজয় একাত্তর ডেক্স ★ / ৮৩৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রেজা কিবরিয়া দাবি করেন, জুলাই-আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বর্তমান সরকার। তারা একটি বছর নষ্ট করেছে।

রেজা কিবরিয়া জানান, এ সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে। এ কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম যে এ দেশ পরিচালনার ব্যাপারে গুণগতমানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব। সেটা হয়নি।

অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে এক রকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন। এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন।’

শওকত মাহমুদ বলেন, ‘সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নেই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd