• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

দেশে কদর নেই, বিদেশি দলের অধিনায়ক সাকিব আল হাসান

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫০৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
সাকিব আল হাসানের খেলা দেখার প্ল্যাটফর্ম
দেশে সাকিবের কদর নেই এই কথা হলফ করে বলা মুশকিল। তার কদর সে নিজেই নষ্ট করেছেন। মাঠের খেলোয়াড় থেকে বিশ্ব তারকা হওয়া সাকিব, রাজনীতিতে অংশ নিরয়ে হারিয়ে গেছেন অতল গহীনে।

সরকারি চাকরিতে কোটা সংষ্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার পর থেকেই আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মীসহ বিপাকে পড়ে যান আওয়ামী লীগের শুভাকাঙ্খিরাও।

সেই তালিকায় আছেন সাকিব আল হাসানও। তিনি সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন। শেখ হাসিনার পতনের পর বিপাকে পড়ে যান সাকিব। তাকে করা হয় হত্যা মামলার আসামি। গ্রেফতার এড়াতে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

যে কারণে গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব। জাতীয় দলের বাইরে থাকলেও তিনি খেলার বাইরে নেই। নিয়মিত খেলে যাচ্ছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে।

আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি। এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন সাকিব। সাকিবের নেতৃত্বের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে ব্যস্ত সময় পার করেছেন সাকিব। এই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd