• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

দেশ ছাড়তে চান ১৮.৩ শতাংশ তরুণ !

এস এম আকবর আলী ★ / ৪৭৬ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন)…………….
দেশের তরুণ প্রজন্মের ১৮.৩ শতাংশ বিদেশে পাড়ি জমাতে চান। আর তাদের বড় অংশই অর্থনৈতিক ও রাজনৈতিক কারণকে এ সিদ্ধান্তের পেছনে দায়ী করছেন। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) এক সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বিওয়াইএলসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেশের আটটি বিভাগের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার ৫০০ তরুণ-তরুণীর মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

জরিপে দেখা যায়, দেশের ৮১.৭ শতাংশ তরুণ বিদেশে যেতে চান না, তবে ১৮.৩ শতাংশ দেশ ছাড়তে চান। বিদেশে যেতে ইচ্ছুকদের মধ্যে ৫৮.১ শতাংশ অর্থনৈতিক কারণে এবং ৪৪.৫ শতাংশ রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন।

জরিপে অংশ নেওয়া তরুণদের ৯৭.২ শতাংশ জানিয়েছেন, তারা ভোট দিতে আগ্রহী। তাদের মধ্যে ১৯.৬ শতাংশ বিএনপিকে, ১৬.৯ শতাংশ জামায়াতকে এবং ৯.৫ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিতে চান। সিদ্ধান্তহীন রয়েছেন প্রায় ৩০ শতাংশ তরুণ।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তাদের সমর্থক তরুণদের মধ্যেও অনীহা দেখা যায়— জরিপে অংশ নেওয়া আওয়ামী লীগপন্থি ৫৬.৯ শতাংশ তরুণ জানিয়েছেন, সেক্ষেত্রে তারা ভোট দেবেন না।

ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্নে তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে বলে মনে করেন ৪৯.৮ শতাংশ; ১৮.৫ শতাংশ মনে করেন সুষ্ঠু হবে না, আর ৩১.৬ শতাংশ এই বিষয়ে নিশ্চিত নন।

তবে সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তরুণরাই সংখ্যাগরিষ্ঠ। জরিপে অংশ নেওয়া ৬১.৭ শতাংশ তরুণ বাংলাদেশকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সম্পর্কে ৫২.৬ শতাংশ তরুণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd