• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক !

ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার

চাঁদপুর (ফরিদগঞ্জ) সংবাদদাতা ★ / ৩৮৪ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………………
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপির চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজারের নিজ বাসা থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বিয়ের দাবিতে একই জেলার কচুয়া উপজেলার রহিমা নগরের এক তরুণী গত ৫ অক্টোবর থেকে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করেন।

পরে এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। সেখানে মেয়ের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হলে মেয়ে পক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।
এ বিষয়ে ওই তরুণী সাংবাদিকদের বলেন, ‘আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এনসিপি নেতা আমিন হোসেন সৈকত।
এ ঘটনার ন্যায়বিচার চাই। আমাকে এখনো তাদের দলের নেতারা ফোনে ভয়-ভীতি দেখাচ্ছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd