• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

নতুন ৫ দফা দাবি তুলল প্রকৌশল শিক্ষার্থীরা

এম আকবর আলী ★ / ৭০১ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শেয়ার করুন………………
সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ। এ সময় তিনি নতুন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

জুবায়ের আহমেদ অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। এছাড়া শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের নতুন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে———–

১. শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনকারী স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি পুনর্গঠন।

২. পূর্বের তিন দফা দাবি দ্রুত মেনে নিয়ে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি।

৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে।

৪. আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পুলিশি হামলা বন্ধ করতে হবে।

৫. শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার, চাকরিচ্যুত ও আইনের আওতায় আনতে হবে।
এ সময় তিনি আরও জানান, উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানকে অবিলম্বে এই নিশ্চয়তা দিতে হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd