• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে জামায়াত নেতাকে অব্যাহতি

হবিগঞ্জ জেলা সংবাদদাতা ★ / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী গজারিপাড় এলাকায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক অবস্থায় জামায়াত নেতা সজলকে আটক করেন ওই গৃহবধূর স্বামী। বিষয়টি জানাজানির পর চুনারুঘাট উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা পান। পরে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তাকে সভাপতির পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

পরে স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd