• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

নির্বাচন ঘিরে সহিংসতায় সরকারও উদ্বিগ্ন: পররাষ্ট্র উপদেষ্টা

এস এম আকবর আলী ★ / ১৮৫ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…………..
নির্বাচন ঘিরে সহিংসতায় সরকারও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আশ্বস্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। এবারে তার চেয়ে বেশি ভোট পড়তে পারে।’

উপদেষ্টা বলেন, ‘প্রধান ৩-৪টি দলের সবাই কিন্তু হ্যাঁ-ভোটের পক্ষে। আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা তৈরি হবে। কিছু লোক ভোট দিতে না-ও যেতে পারে, এটা সব সময়ই হয়। প্রতি নির্বাচনেই কিছু মানুষ ভোট দেয় না। এবার কী হবে, তা আমি বলতে পারব না।’

নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক দৌড়ঝাঁপ প্রসঙ্গে উপদেষ্টা জানান, নির্বাচন এলেই এই ধরনের কার্যক্রম একরকম সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কারণ, সমাজের একটি অংশ চায় বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করুক।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd