• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

নৌকা কি কারো সম্পত্তি, প্রতীক থাকতে পারবে না—প্রশ্ন আব্দুন নূর তুষারের

এম আকবর আলী ★ / ৩৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
জনপ্রিয় উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার বলেছেন, ‘নৌকা প্রতীকটি নিয়ে এমন ভাবা হচ্ছে যেন এটি কারো একক মালিকানাধীন। এটি একটি ভুল ধারণা। এনসিপি দাবি করছে যে, প্রতীকের তালিকায় নৌকা থাকতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো— নৌকা কি কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি?’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুন নূর তুষার বলেন, ‘নৌকা যাকে দেওয়া হয়েছিল তারা ব্যবহার করত। আওয়ামী লীগ না থাকলে এটা কেউ চাইবে। কেউ তো নৌকা চাইতে পারে। এখন কি ঘটনাটা এইরকম? নৌকা শত্রু।

মানে আমরা তাহলে কালকে থেকে নদীতে নৌকা চলা বন্ধ করে দেই, ধান কেটে গম লাগাইয়া দেই। ব্যাপারটা এরকম যুক্তি হয়ে গেল না তো। এইটা তো ভুল— যে দল নিজেকে তৈরি করতে পারে নাই সে দল তার মার্কা না দিলে রাজনীতি হবে না, ইলেকশন হবে না ধমক দিচ্ছে। তাহলে ধমক দেওয়ার সময় শক্তি থাকলে সমালোচনা নেওয়ার সময় কেন বলবে যে তারা দুর্বল।

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। একটি দল অন্য দলকে কোণঠাসা করার চেষ্টা করবে–সেটাই স্বাভাবিক। তবে সেটিকে ষড়যন্ত্র বলা যাবে তখনই যখন সেখানে মিথ্যা তথ্য, অপপ্রচার বা ভিত্তিহীন গুজব ছড়ানো হবে। প্রকৃত সমালোচনাকে ষড়যন্ত্র বলা ঠিক নয়। বরং, কোনো ব্যক্তি বা দল যদি সমালোচনায় কোণঠাসা হয়ে পড়ে, তাহলে তাদের নিজস্ব দুর্বলতাই সেখানে দায়ী।

সত্যিকারের সমালোচনা হতে হবে বক্তব্য বা কাজের ভিত্তিতে–ব্যক্তির পরিচিতি বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়।
তিনি রাজনীতিতে ‘ফ্রেমিং’ ও ‘ট্যাগিং’-এর প্রবণতা নিয়েও সমালোচনা করেন। বিএনপি যেমন কাউকে ‘জামায়াত’ বলে ট্যাগ করে, আওয়ামী লীগ কাউকে ‘ফ্যাসিস্ট এনেবলার’ বলে, তেমনি এনসিপিও কাউকে ‘সফট লীগ’ বলে চিহ্নিত করে। এসবই ফ্রেমিংয়ের উদাহরণ।

তিনি আরো বলেন, ‘একটি দল যদি নিজেকে গঠন করতে না পারে এবং প্রতীক না পেলে নির্বাচন হবে না—এমন দৃষ্টিভঙ্গি দুর্বলতার পরিচায়ক। এবং যদি কারও সমালোচনায় ক্ষুব্ধ হয়ে বলা হয় ‘আমরা দুর্বল, আমাদের সমালোচনা করো না’— তবে প্রশ্ন উঠে, সমালোচনা কেন সহ্য হচ্ছে না?

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd