• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

পাকিস্তান কর্তৃক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও গেমের।। সঠিক নয় , মিথ্যা অপপ্রচার

Reporter Name / ৩১০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বিজয় একাত্তর ডেক্স ★

গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ঘটনার প্রেক্ষিতে, পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

তবে ফ্যাক্টচেকি প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওটি সঠিক নয়। এটি একটি গেমের ভিডিও।

রিউমার স্কানারের ভিডিও চিত্র

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার কিংবা ভারত-পাকিস্তান সংঘাতের কোনো দৃশ্যের নয়, বরং ভিডিওটি আর্মা-৩ নামক একটি সিমুলেশন গেমের দৃশ্যের।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Milsim Merkava’ নামক ইউটিউব চ্যানেলে গত ৩১ মে প্রচারিত ‘ON TARGET! US Jevelin obliterated Russian Helicopter in Grozny! #Arma3’ শীর্ষক ক্যাপশনের ভিডিও পাওয়া যায়। যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন এবং বর্ণনায় #arma3 হ্যাশট্যাগ ছাড়াও, ক্যাপশন বর্ণনায়, #gameplay #military #simulation #ukrainewar #milsim হ্যাশট্যাগগুলো ব্যবহার করা হয়। এবং ডিসক্লেইমার হিসেবে বলা হয়, চ্যানেলটির সব ভিডিও Arma 3 সিমুলেশন গেমের অংশ! এগুলো বাস্তব ঘটনা নয়, বরং লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি! এই চ্যানেল কোনো প্রকার প্রোপাগান্ডার উদ্দেশ্যে তৈরি নয়!

আরও বলা হয়, এই ভিডিওটি ভার্চুয়াল গেম সিমুলেশন, কোনো বাস্তব সংবাদ নয়!

এ ছাড়া একই ইউটিউব চ্যানেলে গত ২৯ মার্চ ‘5 MINUTES AGO! RUSSIAN Big Stinger destroyed US Helicopter in Volgograd! #usarmy’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওর ৩৪ সেকেন্ড থেকে ১ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত আলোচিত ভিডিও ফুটেজটির বিভিন্ন অ্যাঙ্গেলের দৃশ্য খুঁজে পাওয়া যায়।

ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইউটিউব চ্যানেলটিতে সব সময় এ ধরনের ভিডিওই আপলোড করা হয়।

চ্যানেলটির ডেসক্রিপশনেও বলা হয়, ‘এই চ্যানেলের সমস্ত ভিডিও Arma 3 গেমের সিমুলেশন গেমের অংশ বলে জানানো হয়। চ্যানেলের লেখক আন্তরিকভাবে যুদ্ধের বিরোধিতা করেন এবং সবার শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।

উল্লেখ্য, আর্মা-৩ হলো একটি উন্মুক্ত বিশ্ব কৌশলগত শ্যুটার সিমুলেশন ভিডিও গেম।

রিউমর স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে আর্মা-৩ নামক সিমুলেশন ভিডিও গেমের ভিডিও সংগ্রহ করে পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা ভিত্তিহীন ও মিথ্যা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd